এআই নিয়ে দুই দিনের কর্মশালার আয়োজন করল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টে

২১ জুন ২০২৬, ০৮:১৫ PM
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী এক বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী এক বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে © সংগৃহীত

বৈশ্বিক প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অবধারিত পরিবর্তনের জোয়ারে ব্যবসায়িক খাতের ভবিষ্যৎ নেতৃত্বকে প্রস্তুত করতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী এক বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ও ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ডিজাইন করা এই কর্মশালা দুটির মূল প্রতিপাদ্য ছিল—ব্যবসায়িক ক্ষেত্রে এআই-এর বাস্তবমুখী প্রয়োগ এবং এর মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা। ১৮ জুন বিবিএ শিক্ষার্থীদের জন্য ‘এআই ফর বিজনেস গ্র্যাজুয়েটস’ (AI for Business Graduates) এবং ১৯ জুন এমবিএ-র প্রফেশনালদের জন্য ‘এআই ফর বিজনেস প্রফেশনালস’ (AI for Business Professionals) শীর্ষক সেশন দুটি অনুষ্ঠিত হয়।

উভয় সেশনেই মূল বক্তা বা রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ‍্য এআই ট্রেইনার এবং ‘কাজী কনসালট্যান্টস’-এর সিনিয়র কনসালট্যান্ট কাজী তাফসিরুল ইসলাম। এআই প্রযুক্তির সাথে বাস্তব ব্যবসায়িক প্রবৃদ্ধির সমন্বয় সাধনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই ট্রেইনার শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন কীভাবে এআই ইতিমধ্যেই আমাদের চিন্তা, কর্মপদ্ধতি, নেতৃত্ব এবং প্রতিযোগিতার ধরনকে পুনর্গঠন করছে। তিনি দেখান যে, বর্তমান ও ভবিষ্যৎ করপোরেট দুনিয়ায় এআই কোনো দূরবর্তী সম্ভাবনা নয়, বরং আজই আয়ত্ত করার মতো একটি অন্যতম প্রধান হাতিয়ার।

দুই দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। সেশন দুটির সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর আবুল কালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসেন এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান ড. মোহাম্মদ জুলফিকার আলী। কর্মশালাগুলোর সার্বিক সমন্বয়ে ছিলেন বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও লেকচারার শিশির দাস এবং এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. মোবারক করিম।

কর্মশালায় বক্তারা জোর দিয়ে বলেন, গ্র্যাজুয়েটদের কেবল তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। ডেটা অ্যানালিটিকস, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM), সাপ্লাই চেইন এবং মার্কেটিংয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ক্ষেত্রগুলোতে চ্যাটজিপিটি (ChatGPT), মিডজার্নি কিংবা বিভিন্ন প্রেডিক্টিভ এআই টুলস কীভাবে বৈপ্লবিক পরিবর্তন আনছে, তা পাঠ্যসূচির অংশ করা জরুরি।

গ্র্যাজুয়েট ও কর্মজীবী পেশাজীবীদের উপচে পড়া ভিড় এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত এই হ্যান্ডস-অন লার্নিং বা হাতে-কলমে শেখার সেশনটি শেষে মূল বক্তা কাজী তাফসিরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অতিথি বক্তারা উল্লেখ করেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বাংলাদেশের তরুণদের বৈশ্বিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টের এই প্র্যাকটিক্যাল নলেজ-শেয়ারিং উদ্যোগটি দেশের উচ্চশিক্ষা খাতের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬