নর্দানে জেএমসি ক্লাবের নেতৃত্বে রাসেল কবির-ফুয়াদ

১৬ জুন ২০২৬, ০৭:১১ PM
জেএমসি ক্লাবের নেতৃত্বে রাসেল কবির-ফুয়াদ

জেএমসি ক্লাবের নেতৃত্বে রাসেল কবির-ফুয়াদ © সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ (জেএমসি) ক্লাবের সভাপতি হিসেবে রাসেল কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মাদ আলী ফুয়াদ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং-২৬ সেমিস্টারের জন্য ক্লাবের নির্বাহী সদস্যদের অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

ক্লাবের অনান্য পদে সহ-সভাপতি মোসাহেব হোসেন আবির, অর্থ সম্পাদক ইন্দ্রজিৎ সরদার, অফিস সম্পাদক মুজাহিদুর রহমান, ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুজ্জামান সজীব নির্বাচিত হয়েছেন।

নব নির্বাচিত সভাপতি রাসেল কবির বলেন, ক্লাবকে সক্রিয়, সৃজনশীল ও শিক্ষার্থী-কেন্দ্রিক সংগঠন হিসেবে গড়ে তুলতে প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বিভিন্ন ধরণের সেমিনার, সেম্পুজিয়াম ও কৃতি শিক্ষার্থীদের মেধা বৃত্তির দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সাধারণ সম্পাদক ফুয়াদ বলেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, সাংবাদিকতার সঠিক চর্চা, বিভিন্ন সহশিক্ষা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে কাজ করবো।

নবনির্বাচিত নেতৃত্বকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্লাবের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি জেএমসি ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করে বিভাগের শিক্ষার্থীদের পেশাগত ও ব্যক্তিগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্লাবটি ১লা ডিসেম্বর ২০২৫ সালে জেএমসি-ডে উদযাপনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। পরবর্তীতে বিভাগের আটটি সেমিস্টারের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে প্রতিটি সেমিস্টার থেকে দুইজন করে মোট ১৬ জন নির্বাহী সদস্য নির্বাচিত হন।

ট্যাগ: জেএমসি
ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬