এনএসইউতে ‘বাংলাদেশের জন্য কার্যকর বাজেট প্রণয়নের আইন ও অর্থনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৭ মে ২০২৬, ০৭:১৭ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ০৭:১৯ PM
‘বাংলাদেশের জন্য কার্যকর বাজেট প্রণয়নের আইন ও অর্থনীতি’ শীর্ষক সেমিনার আয়োজন করে এনএসইউ

‘বাংলাদেশের জন্য কার্যকর বাজেট প্রণয়নের আইন ও অর্থনীতি’ শীর্ষক সেমিনার আয়োজন করে এনএসইউ © সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং ল এন্ড মুটিং সোসাইটি যৌথভাবে ‘বিজনেস ল টক’ সিরিজের সপ্তম পর্ব আয়োজন করেছে। বাংলাদেশের জন্য কার্যকর বাজেট প্রণয়নের আইন ও অর্থনীতি’ শীর্ষক সেমিনারটি ১৭ই মে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট কক্ষে অনুষ্ঠিত হয়।

সেমিনারের প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর একেএম ওয়ারেসুল করীম। সেমিনারের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর নেছার ইউ. আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান। আইন বিভাগের সিনিয়র লেকচারার সাকিব রহমান সেমিনারটি সঞ্চালনা করেন।

প্রফেসর করীম তার বক্তব্যে বলেন, ‘জনগণের সঠিক অংশগ্রহণ ব্যাতিত বাজেট সৃষ্টি করা সম্ভব নয়। তার মতে করারোপ তখনই গ্রহণযোগ্য হয়, যখন জনগণের কল্যাণ এবং জবাবদিহিতা করারোপের মুল লক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি যুক্তরাজ্য, ফ্রান্সসহ বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বলেন অতিরিক্ত এবং অন্যায্য করারোপের ফলে মানুষের জনরোষের সৃষ্টি হয়েছে। তাই, বাজেট বানালেই হবে না, তার গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে হবে। তাই, প্রফেসর করীম শিক্ষা, স্বাস্থ্যখাত, কর্মসংস্থান এবং জলবায়ু সহনশীলতায় বাংলাদেশের সরকারের প্রাধান্য দেওয়া উচিত। তিনি আরো বলেন অতিরিক্ত কর ধার্যকরণ এবং রাষ্ট্রের উপর ঋণের বোঝা বিনিয়োগকে বাধাপ্রাপ্ত করে, ফলবসত অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয়। যার ফলে সুশাসনের অভাব ঘটে এবং সরকারের বৈধতা সংকটে পড়ে।’

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, ‘বাংলাদেশের শিক্ষাখাতে সরকার মাত্র দুই শতাংশ বিনিয়োগ করে। কিন্তু ইউনেস্কোর মতে অন্তত বিশ শতাংশ বরাদ্দ করা উচিত। তাই বাংলাদেশ সরকারের উচিত শিক্ষাখাতে বিনয়োগে মনোযোগী হওয়া।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান বলেন, ধার্যকৃত কর এর পরিমাণ অনেক সময় জনগণের সামর্থের বাইরে চলে যায়। বাধ্য হয়ে জীবিকার তাগিদে জনগণ অতিরিক্ত কর দিতে বাধ্য থাকে। তার মতে সরকারের এমন করারোপ করা উচিত না, যা তাদের সামর্থের বাইরে চলে যাবে।’

সূচনা বক্তব্যে মানবিক ও সামাজিক অনুষদের ডিন প্রফেসর রিজওয়ানুল ইসলাম ঔপনিবেশিক  যুগের যুক্তরাষ্ট্রের চা আইন এবং বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা সংগ্রামের উদাহরণ টেনে রাষ্ট্রের জাতীয় পরিসরে জাতীয় বাজেটের গুরুত্বের ওপর জোর দেন। তিনি আরো বলেন বাংলাদেশের সংবিধান অর্থ বিল এবং অন্যান্য বিলের পার্থক্য করে থাকে যা রাজস্বখাতের শৃঙ্খলার গুরুত্বের  ইঙ্গিতবাহক।

বিজনেস এল এর মতন সেমিনার শিক্ষার্থীদের অর্থনীতি বিষয়ে গবেষণামূলক চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা ও একাডেমিক আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ: এনএসইউ
রংপুরে শিক্ষকসহ ৪ হত্যা: ময়নাতদন্তে উঠে এল যে তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
সচিব পদে নিয়োগ দেবে বিসিপিএস
  • ২৬ আগস্ট ২০২৬
বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গে…
  • ২৬ আগস্ট ২০২৬
ঘুষ ডটকমের পর এবার চান্দাবিডি ডটকম, অভিযোগের শীর্ষে ঢাকা
  • ২৬ আগস্ট ২০২৬
অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙাতে বদলান ৫ অভ্যাস
  • ২৬ আগস্ট ২০২৬