এনএসইউতে রবীন্দ্রনাথের ‘রাশিয়া থেকে চিঠি’ বিষয়ক সেমিনার

২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪১ PM
এনএসইউতে সেমিনার

এনএসইউতে সেমিনার © সৌজন্যে প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ (এসএইচএসএস) ‘রবীন্দ্রনাথ ঠাকুরের অসমাপ্ত প্রকল্প রাশিয়া থেকে চিঠি: শিক্ষা, গ্রামীণ উন্নয়ন ও প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ জাতি গঠন’ শীর্ষক ফ্যাকাল্টি সেমিনার সিরিজের আরো একটি পর্ব আয়োজন করে। বুধবার (২৯ এপ্রিল) সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের এসএইচএসএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। 

সেমিনারটিতে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে আগ্রহী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ খান।

সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। তিনি মূল বক্তাকে স্বাগত জানান এবং সেমিনারের সূচনা করেন। তিনি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় মানুষের মুক্তির কথা চিন্তা করেছেন। অধ্যাপক মাহবুবুর রহমানের মতে রবীন্দ্রনাথ অনেক লেখা প্রকাশনাতেই সমস্যার সম্মুখীন হয়েছেন। 

সূচনা বক্তব্যে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক ও রাজনৈতিক দর্শনের চিরন্তন প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐতিহাসিক গ্রন্থসমূহ পুনরায় বিশ্লেষণের গুরুত্বারোপ করেন। এছাড়াও তার মতে নর্থ সাউথ ইউনিভার্সিটি নিয়মিতভাবে এ ধরনের সেমিনারের মাধ্যমে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে নতুন মাত্রা সৃষ্টি করেছে। 

অধ্যাপক হালিমুর রশীদ খান তার উপস্থাপনায় উল্লেখ করেন, ‘রাশিয়া থেকে চিঠি’ গ্রন্থটি কেবল একটি ভ্রমণবৃত্তান্ত নয়, বরং প্রযুক্তিগত অগ্রগতি ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে সমাজ গঠনের একটি গভীর অনুসন্ধান ছিল। 

তিনি আরো বলেন সোভিয়েত ইউনিয়নের গণশিক্ষা ও কৃষি সংস্কার বিষয়ে রবীন্দ্রনাথের পর্যবেক্ষণ কোনো আদর্শিক সমর্থন ছিল না, বরং তার সুদূরপ্রসারী চিন্তার প্রতিফলন ছিল। এর মধ্যে শ্রীনিকেতন ও বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের সমবায়ভিত্তিক গ্রামীণ উন্নয়ন ছিল আধুনিক যুগের ক্ষুদ্রঋণের পূর্বাভাস বহন করে। 

অধ্যাপক হালিমুর রশীদের মতে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মননে বৈপ্লবিক পরিবর্তন চেয়েছিলেন। তার মতে রবীন্দ্রনাথের বৈপ্লবিক পরিবর্তন ছিল ঘৃণা, হিংসা ও সংকীর্ণতা থেকে মুক্তি এবং প্রেম, ভালোবাসা ও মানবতার দিকে অগ্রসর হওয়া।  

প্রশ্নোত্তর পর্বে শিক্ষক-শিক্ষার্থীরা রবীন্দ্রনাথের শিক্ষাব্যবস্থার সংস্কার বর্তমান সময়ে বাস্তবায়নের সম্ভাবনা এবং সোভিয়েত যুগের সামাজিক কাঠামো আধুনিক বাজার অর্থনীতিতে প্রয়োগের জটিলতা নিয়ে আলোচনা করেন এবং মতবিনিময়ে অংশ নেন। অনুষ্ঠানটি উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9