জমকালো আয়োজনে শেষ হলো ‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার’

০৭ মে ২০২৬, ০৯:১৩ PM
সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার অনুষ্ঠানে ভিসির হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার অনুষ্ঠানে ভিসির হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি © সংগৃহীত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) সাউথইস্ট ইউনিভার্সিটির দুই দিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। 

পরিকল্পনা প্রতিমন্ত্রী বিগত সরকারের লুটপাটের কথা তুলে ধরে বলেন, প্রায় ২৮ লক্ষ কোটি টাকা অবৈধভাবে আত্মসাৎ করে পাচার করা হয়েছে, যার কারণে দেশের বিনিয়োগ, কর্মসংস্থান এবং জিডিপি গ্রোথ ব্যপকভাবে ধ্বংস হয়েছে।  তিনি বলেন, দেশের উন্নয়ন শুধুমাত্র সরকারের একার  কাজ নয়, সমাজের আর সব প্রতিষ্ঠানকেই একসাথে কাজ করে যেতে হবে, তবেই আমরা পরিবর্তনের পথে যেতে পারবো। তিনি তাঁর বক্তব্যে জুলাই যোদ্ধাদেরকে, বিশেষ করে সাউথইস্ট ইউনিভার্সিটির ৪ জন জুলাই যোদ্ধার কথা স্মরণ করে দেশের উন্নয়নে একসাথে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ও ৭ মে, দুইদিনব্যাপী আয়োজিত এ জব ফেয়ারের সমাপণী পর্ব বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট জনাব টিএম আসাদুজ্জামান। 

সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিনবৃদ্ধ, বিভাগীয় প্রধানগণ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডলী, অ্যালামনাই ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ জব ফেয়ারে ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের ৫৫টি বহুজাতিক ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো সাউথইস্ট ইউনিভার্সিটির গ্রাজুয়েটদের সিভি সংগ্রহ, ইন্টারভিউ নেওয়া এবং যোগ্য প্রার্থীর চাকরীর ব্যবস্থা করে।

দুদিনব্যাপী আয়োজনে দুইটি সেমিনারসহ বিশেষায়িত সেশন আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এ আয়োজন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের সঙ্গে কর্পোরেট প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। 

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9