বিইউএফটিতে দিনব্যাপী নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪২ PM
বিইউএফটিতে বর্ষবরণ উদযাপন

বিইউএফটিতে বর্ষবরণ উদযাপন © সংগৃহীত

দিনব্যাপী নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করেছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ২৪টি ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ উৎসব প্রাণচাঞ্চল্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর ছিল। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবে রূপ নেয়।     অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ভিদিয়া অমৃত খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল সংগীত পরিবেশনা, নৃত্য, নাটক, ক্রীড়া প্রতিযোগিতা, ফ্যাশন শো, ফ্ল্যাশ মব, আর্ট ও ক্রাফট প্রদর্শনী, বর্ণাঢ্য র‍্যালি এবং ৪৪টিরও বেশি স্টল। এসব কার্যক্রমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, ঐতিহ্যচর্চা ও উদ্যোক্তা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন  ফ্যাকাল্টি অব সায়েন্সের ডিন ও স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল জলিল। সহ-আহ্বায়ক ছিলেন জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আফসানা শারমিন এবং সহ-সদস্য সচিব ছিলেন রাকিবুল ইসলাম সিফাত। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২৪টি ক্লাবের উপদেষ্টা ও উপ-উপদেষ্টারা আয়োজনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যা বাংলা সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যের প্রতিফলন ঘটায়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতিচর্চা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার উদ্যোগ অব্যাহত থাকবে।

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬