বৈশাখী রঙে রাঙলো কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ AM
 কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপন © টিডিসি ছবি

বর্ণিল সাজে, আনন্দমুখর পরিবেশে, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হলো “বৈশাখী উৎসব ১৪৩৩”। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে দিনব্যাপী উৎসবে ছিল নানান সাংস্কৃতিক পরিবেশনা, বৈচিত্র্যময় স্টল, মজার সব কার্যক্রম, ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা পুরো ক্যাম্পাসকে এক প্রাণবন্ত রূপে রাঙিয়ে তোলে।
 
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কিংবদন্তি ধারাভাষ্যকার জনাব চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। তিনি বলেন, “এই উৎসব ছিল শুধুমাত্র আনন্দের নয়—বরং একতা, সৃজনশীলতা ও সংস্কৃতির মিলনমেলা।‘ 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এইচ এম জহিরুল হক, বিশ্ববিদ্যালয়ের কোষাধাক্ষ্য অধ্যাপক এ এস এম সিরাজুল হক, রেজিস্ট্রার এ এস এম জি ফারুক,  ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগন, শিক্ষকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উৎসবের আনুষ্ঠানিক পর্ব শুরু হয় বিকেল ৩টায়। এরপর একে একে মঞ্চে উঠে আসে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ -এর শিক্ষার্থীদের প্রাণবন্ত নৃত্য, গান, আবৃত্তি । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে ছিল বৈচিত্র্যময় হস্তশিল্প, খাবার, ফিউশন ফ্যাশন ও গেম স্টল, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ করে।
 
অপরাহ্নে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত কনসার্ট, যেখানে তরুণ শিল্পীদের সাথে দর্শকরাও নেচে-গেয়ে উৎসবে প্রাণ সঞ্চার করেন। ক্যাম্পাস জুড়ে বৈশাখী রঙে আলপনা, বেলুন ও ফেস্টুনের সাজসজ্জা উৎসবের সৌন্দর্যকে আরও নান্দনিক করে তোলে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্ট্মেন্টের বিভাগীয় প্রধান এবং কালচারাল ক্লাবের মডারেটর  হাসানুজ্জামান।
 
 
 

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬