বিসিএস লিখিত পরীক্ষার সময়বৃদ্ধির দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

২৩ নভেম্বর ২০২৫, ০১:৩৭ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০১:৩৭ PM
ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা লিখিত পরীক্ষার সময়বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। আজ রবিবার (২৩ নভেম্বর)  দুপুর সাড়ে ১২টায় দিকে ঢাকা- কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা।

আন্দোলনকারীদের শিক্ষার্থীরা দাবি করেন, ৬০ দিনের মধ্যে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস সম্পন্ন করে পরীক্ষা দেয়া অসম্ভব। এছাড়া বিসিএস পরীক্ষায় ২ ধরনের প্রতিযোগী থাকেন, একদল অভিজ্ঞ অর্থাৎ যারা পূর্বে লিখিতে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং আরেকদল নতুন যারা প্রথমবার প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন। পুরাতন বা অভিজ্ঞদের ক্ষেত্রে এই অল্প সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেয়া সম্ভব হলেও নতুনদের পক্ষে সেটা অসম্ভব। ফলে পিএসসির তড়িঘড়ি করে লিখিত পরীক্ষার রুটিন প্রকাশকে বৈষম্য হিসেবে দেখছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের অবরোধের ফলে ঢাকা-পটুয়াখালি মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে । ফলে দীর্ঘ জ্যাম তৈরি হয়েছে ওই এলাকায়। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬