বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন সভাপতি আরিফ, সম্পাদক উবাইদা

১১ নভেম্বর ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০৬:১৮ PM
আরিফ হোসাইন ও মো. আবু উবাইদা

আরিফ হোসাইন ও মো. আবু উবাইদা © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাস ও দৈনিক মানবজমিন পত্রিকার ববি প্রতিনিধি আরিফ হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রাম পত্রিকার সংবাদদাতা মো. আবু উবাইদা। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এবং সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে (কণ্ঠভোট) আগামী এক বছরের জন্য (২০২৫-২৬) ১১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদিত হয়।

ববি প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলী, সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস রিলিজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি নওরিন নুর তিষা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম নিওন, সাংগঠনিক সম্পাদক পদে ডালিয়া হালদার, কোষাধ্যক্ষ পদে আবির হোসেন ওমর, দপ্তর সম্পাদক পদে সাইফুল, প্রচার সম্পাদক পদে সিয়াম, গ্রন্থগার সম্পাদক পদে শিমু আক্তার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল কাদের জীবন ও তাহসিন সারাকে নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি মো. আরিফ হোসাইন বলেন, ‘অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার থাকব। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অর্জন সবার কাছে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে পাশে থাকব। এ ছাড়া শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চায় এক অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে ববি প্রেসক্লাব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আবু উবাইদা বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ হোক আগামির প্রতিশ্রুতি। সবাইকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিবো ববি প্রেসক্লাবকে। কোনো উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তির কাছে আমিসহ আমার সংগঠন কখনো মাথানত করবে না।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9