ড্যাফোডিলে নতুন করে চালু হচ্ছে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ

১৫ নভেম্বর ২০২৫, ১২:৩১ PM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩২তম বিভাগ হিসেবে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (আরএমই) নামে নতুন বিভাগ চালু করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যে জানানো হয়েছে। প্রকৌশল অনুষদের অধীনে ডিপার্টমেন্ট অব রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পরিচালিত হবে।

স্প্রিং ২০২৬ সেমিস্টার থেকে বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব সায়েন্স ইন রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু হচ্ছে।যার ক্লাস জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, ব্যাচেলর অব সায়েন্স ইন রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একটি ভবিষ্যৎমুখী প্রোগ্রাম, যা বাংলাদেশকে বিশ্বমঞ্চে ইনোভেশন, অটোমেশন এবং ইন্টেলিজেন্ট সিস্টেমের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ডিজাইন করা হয়েছে।রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এর স্নাতক প্রোগ্রাম শিক্ষার্থীদের রোবোটিক্স, ইলেকট্রনিক্স, মেকানিক্স, কন্ট্রোল সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এমবেডেড কম্পিউটিং-এর সমন্বয়ে অত্যাধুনিক জ্ঞান এবং বাস্তব জগতের দক্ষতা প্রদান করবে। রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এর স্নাতক ৪ বছরের একটি ১৫৪-ক্রেডিটের কোর্স এবং পরবর্তী সেমিস্টার (স্প্রিং ২০২৬) থেকে এটি চালু হতে চলেছে।

এটি একটি তিন সেমিস্টারের প্রোগ্রাম (স্প্রিং, সামার এবং ফল)।স্প্রিং সেমিস্টারের সময়কাল জানুয়ারি থেকে এপ্রিল, সামার সেমিস্টারের সময়কাল মে থেকে আগস্ট এবং ফল সেমিস্টারের সময়কাল সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। এই প্রোগ্রামে বিভিন্ন বিশেষায়িত বিষয়ে মূল কোর্সের পাশাপাশি মেজর ও মাইনর কোর্সও পাঠদান করা হবে। এই প্রোগ্রামের স্নাতকরা তাদের বিশেষায়িত ক্ষেত্রে পেশাদার অনুশীলন বা স্নাতকোত্তর কাজের জন্য যোগ্য হয়ে ওঠেন আশাবাদী বিশ্ববিদ্যালয় প্রসাশন।

রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে আবেদনের যোগ্যতার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ন্যূনতম ২.৫ জিপিএ এবং পদার্থবিদ্যা, গণিত ও ইংরেজিতে ন্যূনতম “সি” গ্রেডসহ বিজ্ঞান বিভাগ থেকে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। পাঁচটি ও-লেভেল বিষয় এবং কমপক্ষে দুটি এ-লেভেল বিষয় সম্পন্ন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। এই ৭টি বিষয়ের মধ্যে আবেদনকারীদের ন্যূনতম ৪টি “বি” গ্রেড এবং ৩টি “সি” গ্রেড থাকতে হবে। আবেদনকারীদের ও-লেভেল এবং এ-লেভেল উভয় ক্ষেত্রেই পদার্থবিদ্যা এবং গণিত থাকতে হবে।

বৈশ্বিক ক্রেডিট ট্রান্সফার সুবিধার ক্ষেত্রে বিশ্বব্যাপী ৬০০টিরও বেশি অংশীদার বিশ্ববিদ্যালয়ের সাথে ক্রেডিট ট্রান্সফার এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের সুবিধা রয়েছে। ভর্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের এডমিশন অফিস কিংবা তাদের ওয়েবসাইট (https://daffodilvarsity.edu.bd/admission)দেখতে পারেন।

রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এর মতো আধুনিক ও যুগোপযোগী বিভাগ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চালু করায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সাথে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মাঝেও আগ্রহ সৃষ্টি করেছে।

 

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9