এআইইউবিতে ১০ম সিজেন কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠিত

২৫ অক্টোবর ২০২৫, ০৭:২০ PM
সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া শিক্ষাবিদ, গণমাধ্যম পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন

সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া শিক্ষাবিদ, গণমাধ্যম পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগ আয়োজিত ‘১০ম কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেন) কনফারেন্স ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) এআইইউবি ক্যাম্পাসে। 

ডিডব্লিউ একাডেমির সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া শিক্ষাবিদ, গণমাধ্যম পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। 

সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘মিডিয়া ট্রান্সফর্মড: বাংলাদেশ অ্যাট এ ক্রসরোডস’-এর আলোকে সাংবাদিকতা ও যোগাযোগ শিক্ষার অগ্রযাত্রায় গবেষণা, সহযোগিতা এবং সংলাপকে উৎসাহিত করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. র‍্যামন গিলার্মো আর. তুয়াজন, সেক্রেটারি-জেনারেল, এশিয়ান মিডিয়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার;  এআইইউবির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ইশতিয়াক আবেদীন, এআইইউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম,অধ্যাপক ড. জুড উইলিয়াম জেনিলো, প্রো-ভাইস চ্যান্সেলর, ইউল্যাব ও চেয়ারম্যান, সিজেন বাংলাদেশ।

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড. লামাগনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের গণমাধ্যম পেশাজীবীরা।

দুই দিনব্যাপী এই কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা ও একাডেমিক পেপার সেশন অনুষ্ঠিত হবে। 

এআইইউবির মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের এই আয়োজন দেশব্যাপী যোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার মানোন্নয়নে একটি ইতিবাচক ভ‚মিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। এবারের কনফারেন্সটি এআইইউবি ও সিজেন উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ প্রথমবারের মতো এখানে গবেষণাপত্র উপস্থাপনার সুযোগ রাখা হয়েছে। এই উদ্যোগ দেশের যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ে উচ্চশিক্ষায় গবেষণা ও জ্ঞানচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬