বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় এআইইউবির ৫ শিক্ষক

০৭ অক্টোবর ২০২৫, ০৬:২৩ PM
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া এআইইউবির পাঁচজন শিক্ষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া এআইইউবির পাঁচজন শিক্ষক © সংগৃহীত

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) পাঁচজন শিক্ষক, যা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার যৌথভাবে প্রকাশ করেছে।

এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়া এআইইউবির সম্মানিত শিক্ষকরা হলেন প্রফেসর ড. মো. আব্দুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. মোহাম্মদ জসিম উদ্দিন, কনভেনার, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন, গণিত বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ; প্রফেসর ড. নওশাদ আমিন, ডেপুটি ডিরেক্টর, ড. আনোয়ারুল আবেদিন ইনস্টিটিউট অব ইনোভেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, প্রকৌশল অনুষদ; প্রফেসর ড. মোহাম্মদ ফিরোজ মৃধা, সদস্য, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন স্টিয়ারিং কমিটি, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এবং অ্যাসোসিয়েট প্রফেসর ড. খান মো. রাজিউদ্দিন তৌফিক, মার্কেটিং বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদ। 

এই স্বীকৃতি তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ অবদান এবং গবেষণায় উৎকর্ষতার প্রতিফলন। এটি এআইইউবির দীর্ঘদিনের একাডেমিক ও গবেষণার মানোন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার ফলাফল। তাদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ড শুধু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করেনি, বরং শিক্ষার্থী ও তরুণ গবেষকদের জন্য এক অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে।

অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙাতে বদলান ৫ অভ্যাস
  • ২৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন অনলাই…
  • ২৬ আগস্ট ২০২৬
স্যাটেলাইট নেটওয়ার্ক আনার ঘোষণা বাংলালিংকের, টাওয়ার ছাড়াই ম…
  • ২৬ আগস্ট ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য…
  • ২৬ আগস্ট ২০২৬
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই ব…
  • ২৬ আগস্ট ২০২৬
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও আমাদের জন্য আদ…
  • ২৬ আগস্ট ২০২৬