গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ ৯ অক্টোবর

০৭ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ PM
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © টিডিসি

দীর্ঘ ৭ বছর পর গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। এ নির্বাচনে বিজয়ীরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর)।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে আগামী ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের এ-ব্লকের ৪১৭ নং কক্ষে বেলা আড়াইটায় মিনিটে গণ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং ছাত্র সংসদের নবনির্বাচিত সদস্যরা উপস্থিত থাকবে।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দীর্ঘ ৭ বছর পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে ইয়াসিন আল মৃদুল এবং সাধারণ সম্পাদক (জিএস) মো: রায়হান খান নির্বাচিত হন। নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেন ৫৭ জন প্রার্থী। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ হাজার ৭৬১ জন।

প্রসঙ্গত, গণ বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র সংসদ চালু রয়েছে। প্রথমবার গকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে, তবে প্রশাসনিক জটিলতার কারণে নির্বাচিত সংসদ পুরো মেয়াদে কাজ করতে পারেনি। ২০২০ সালের ডিসেম্বরে ওই সংসদ বিলুপ্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ সাত বছর পর এবার গকসুর চতুর্থ কার্যনির্বাহী সংসদ গঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬