শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এনইউবি-রাহা হসপিটালের চুক্তি

২৯ জুন ২০২৫, ০৮:০৫ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১২:৩৩ AM
এনইউবি-রাহা হসপিটালের চুক্তি

এনইউবি-রাহা হসপিটালের চুক্তি © টিডিসি ছবি

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ও রাহা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহীদ (অব.) ও রাহা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামসুল আরেফিন আবদুল্লাহ।

এই চুক্তির লক্ষ্য হলো—বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা। পাশাপাশি শিক্ষার্থীরা আর রাহা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা, জরুরি সহায়তা এবং অগ্রাধিকার ভিত্তিতে ডায়াগনস্টিক সুবিধা পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য মিস লাবিবা আবদুল্লাহ এবং বিভিন্ন শিক্ষক কর্মকর্তাবৃন্দ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে শিক্ষার্থীরাই মূল অগ্রাধিকার। একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস তৈরিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9