সাউথইস্ট ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২২ জুন ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৯:৩২ PM
সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সমঝোতা স্মারক স্বাক্ষরিত © সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটি (SEU) ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (WUST) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের আলেকজান্দ্রিয়ায় অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে গত বৃহস্পতিবার (১৯ জুন) এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র পক্ষে চেয়ারম্যান ও চ্যান্সেলর আবু বকর হানিফ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ডব্লিউইউএসটি-এর প্রেসিডেন্ট ড. হাসান কারাবুক উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এই অংশীদারিত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই সমঝোতা স্মারক আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে, যা আন্তর্জাতিক পরিচিতি এবং গবেষণা সহযোগিতাকে অর্থবহ উপায়ে বাড়িয়ে তুলবে।

ড. হাসান কারাবুক বৈশ্বিক শিক্ষাগত উৎকর্ষতা ও উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি মন্তব্য করেন, “আমরা জ্ঞান এবং বৈশ্বিক অংশগ্রহণকে এগিয়ে নিতে সাউথইস্ট ইউনিভার্সিটির সাথে এই উদ্যোগে অংশীদার হতে পেরে আনন্দিত।

এই চুক্তি সাউথইস্ট ইউনিভার্সিটির আন্তর্জাতিক পরিধি বিস্তৃত করার এবং এর শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য মানসম্মত বৈশ্বিক শিক্ষা সুযোগ প্রদানের পথ উম্মোচন করবে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬