সাউথইস্ট ইউনিভার্সিটিতে পাবলিক ফাইন্যান্স ক্যারিয়ার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

২৪ মে ২০২৫, ০৯:৪৭ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১২:০০ PM
সাউথইস্ট ইউনিভার্সিটিতে পাবলিক ফাইন্যান্স ক্যারিয়ার বিষয়ে সেমিনারে

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পাবলিক ফাইন্যান্স ক্যারিয়ার বিষয়ে সেমিনারে © টিডিসি

সাউথইস্ট ইউনিভার্সিটির বিজনেস স্কুল ২৪ মে ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের শহীদ ইমতিয়াজ হলে "নেভিগেটিং ক্যারিয়ার পাথ্স ইন পাবলিক ফাইন্যান্স: এক্সপ্লোরিং অপরটিউনিটিজ এন্ড ভ্যাট এক্সারসাইজ এন্ড কাস্টম্স ডিউটি" শীর্ষক একটি সেমিনারের সফল আয়োজন করেছে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সদস্য (ভ্যাট নীতি) ড. মো. আব্দুর রউফ। এই সেমিনারটি শিক্ষার্থী এবং পেশাজীবীদের জন্য জন্য পাবলিক ফাইন্যান্সে, বিশেষ করে কর ও কাস্টমস সম্পর্কিত কর্মজীবনের সুযোগ সম্পর্কে বিশেষজ্ঞ নির্দেশনা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহেতাব। বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. ফারহানা ফেরদৌসী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সেমিনারে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬