গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেসে বাংলাদেশ জয় করল ‘বেস্ট কান্ট্রি অ্যাওয়ার্ড’

০৪ জুন ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৪:৩৬ PM
বাংলাদেশ জয় করল ‘বেস্ট কান্ট্রি অ্যাওয়ার্ড’

বাংলাদেশ জয় করল ‘বেস্ট কান্ট্রি অ্যাওয়ার্ড’ © সংগৃহীত

বিশ্বের ২০০টিরও বেশি দেশের মধ্যে বাংলাদেশ গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস (জিইসি) ২০২৫-এ ‘কান্ট্রি অ্যাওয়ার্ড’ অর্জন করে এক বিশাল সাফল্যের মাইলফলক অর্জন করেছে। মঙ্গলবার (৩ জুন) পুরস্কারটি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে অনুষ্ঠিত গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫-এর অ্যাওয়ার্ড সেশনে এ পুরস্কার দেওয়া হয়। 

জিইএন বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং ম্যানেজিং ডিরেক্টর কে এম হাসান রিপন বাংলাদেশের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন।

বাংলাদেশের এই স্বীকৃতি প্রমাণ করে যে, জিইএন বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, KnowledgeVale এবং অন্যান্য ইকোসিস্টেম পার্টনারদের যৌথ প্রচেষ্টার দেশব্যাপী একটি শক্তিশালী উদ্যোক্তা পরিবেশ গড়ে উঠছে।
জেন ক্যাম্পাস ঢাকা, স্মার্ট এক্সিলারেটর প্রোগ্রামস, শিমিনসডিজিটাল এবং ন্ট্রেপ্রেনারশিপ ওয়ার্ল্ডকাপ -এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ দেশের এই সাফল্য অর্জনে ভূমিকা রেখেছে।

জেন বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, “এই পুরস্কার বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, স্টার্ট-আপ, নারী উদ্যোক্তা এবং ইকোসিস্টেম নির্মাতাদের প্রতি একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এই অর্জন আমাদের সবাইকে আরও অনুপ্রাণিত করবে দেশের স্টার্ট-আপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে।”

এই সম্মাননা বাংলাদেশের উদ্ভাবনী শক্তি এবং উদ্যোক্তা উন্নয়নের প্রতি বিশ্বব্যাপী স্বীকৃতি এবং নতুন আন্তর্জাতিক সহযোগিতার দিক উন্মোচন করবে।

গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) কর্তৃক আয়োজিত গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস প্রতি বছর বিশ্বের উদ্যোক্তা, নীতি নির্ধারক, বিনিয়োগকারী ও স্টার্ট-আপ প্রতিনিধিদের একত্রিত করে। 

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে অনুষ্ঠিত গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫-এর অ্যাওয়ার্ড সেশনে জিইএন বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং ম্যানেজিং ডিরেক্টর কে এম হাসান রিপন  গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জোনাথন ওর্টম্যানস এর কাছ থেকে বাংলাদেশের পক্ষে বেস্ট কান্ট্রি অ্যাওয়ার্ড গ্রহণ করছেন।

জবি ছাত্রের আত্মহত্যা, নেপথ্যে প্রেম!
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গুলশান থানার ওসি ক্লোজড
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতি প্রতিরোধে প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি গঠনের সিদ্ধান্…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে নিখোঁজ সিএনজিচালকের মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ, কী আছে আইনে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেটে এক লাইনেও ভুল থাকলে একটি সুবিধা বাতিল বা …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9