ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাবের তিনদিন ব্যাপী ওয়ার্কশপের প্রথমদিনের সেশন সম্পন্ন 

২৭ মে ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৬:২৯ PM
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের রোবটিক্স ক্লাবের ওয়ার্কশপের প্রথমদিনের সেশন

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের রোবটিক্স ক্লাবের ওয়ার্কশপের প্রথমদিনের সেশন © সংগৃহীত

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের রোবটিক্স ক্লাবের তিনদিনব্যাপী ওয়ার্কশপের প্রথমদিনের সেশন সম্পন্ন হয়েছে। ওয়ার্কশপটি বিশ্ববিদ্যালয়ের সিমুলেশন ল্যাব রুমে অনুষ্ঠিত হয়। সোমবার (২৬ মে) ওয়ার্কশপটি দুপুর ২টা থেকে উদ্বোধনী সেশনের মধ্য দিয়ে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ওয়ার্কশপের জন্য রেজিস্ট্রেশন করেছে। উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ডব্লিউইউবি রোবটিক্স ক্লাবের অ্যাডভাইজার  রুমানা তাসনীম। 

প্রথমদিনের মূল সেশন ছিল ‘বেসিক রোবোটিক্স এবং বিভিন্ন সেন্সরের কাজ সম্পর্কে ধারণা দান’। প্রথমদিনের সেশন যৌথভাবে পরিচালনা করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট(আরএন্ডডি) আ.স.ম নাসিম এবং সিনিয়র এক্সিকিউটিভ(আরএন্ডডি) সাজিদ মৃধা। 

প্রশিক্ষকগণ রোবটিক্সের মৌলিক ধারণা, এর ব্যবহারিক প্রয়োগ এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে এর সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে আলোচিত হয় আলট্রাসনিক সেন্সর, আইআর সেন্সর, টেম্পারেচার সেন্সরসহ বিভিন্ন ধরনের সেন্সরের কার্যপ্রণালি ও ব্যবহারিক প্রয়োগ।

ব্যবহারিক অংশে অংশগ্রহণকারীরা হাতে-কলমে বিভিন্ন সেন্সরের সংযোগ ও কার্যক্রম পর্যবেক্ষণ করে। এতে তাদের মধ্যে বাস্তব অভিজ্ঞতা অর্জনের আগ্রহ বেড়ে যায়। এই আয়োজনে ইভেন্ট স্পনসর   হিসেবে আছে ঢাকা রোবটিক্স এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে দ্য ডেইলি ক্যাম্পাস।

 

স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাজেদ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9