ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাবের ওয়ার্কশপের প্রথমদিনের সেশন সম্পন্ন।

২৭ মে ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৬:২২ PM
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাবের ওয়ার্কশপের প্রথমদিনের সেশন

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাবের ওয়ার্কশপের প্রথমদিনের সেশন © টিডিসি ছবি

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের রোবটিক্স ক্লাব আয়োজিত তিনদিনব্যাপী রোবটিক্স ওয়ার্কশপের প্রথমদিনের সেশন সোমবার (২৬ মে) সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিমুলেশন ল্যাবে আয়োজিত এ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।

দুপুর ২টায় উদ্বোধনী সেশনের মধ্য দিয়ে শুরু হওয়া ওয়ার্কশপটি চলে বিকেল ৫টা পর্যন্ত। উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এবং রোবটিক্স ক্লাবের অ্যাডভাইজার রুমানা তাসনীম।

প্রথমদিনের মূল বিষয়বস্তু ছিল ‘বেসিক রোবোটিক্স ও বিভিন্ন সেন্সরের কার্যকারিতা’। সেশনটি যৌথভাবে পরিচালনা করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (আরঅ্যান্ডডি) আ.স.ম নাসিম এবং সিনিয়র এক্সিকিউটিভ (আরঅ্যান্ডডি) সাজিদ মৃধা।

তারা রোবটিক্সের মৌলিক ধারণা, বাস্তব জীবনে এর প্রয়োগ এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে এর সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে আলোকপাত করা হয় আলট্রাসনিক সেন্সর, আইআর সেন্সর, ও তাপমাত্রা সেন্সরসহ বিভিন্ন সেন্সরের কার্যপ্রণালি ও ব্যবহারিক দিক নিয়ে।

ওয়ার্কশপের ব্যবহারিক অংশে অংশগ্রহণকারীরা হাতে-কলমে বিভিন্ন সেন্সরের সংযোগ ও কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পান। এতে শিক্ষার্থীদের মধ্যে বাস্তব অভিজ্ঞতা অর্জনের আগ্রহ বৃদ্ধি পায় বলে জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, তিনদিনব্যাপী এই ওয়ার্কশপে ইভেন্ট স্পনসর হিসেবে রয়েছে ঢাকা রোবটিক্স এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে দ্য ডেইলি ক্যাম্পাস।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬