সিলিং ফ্যানে ঝুলছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ

২১ এপ্রিল ২০২৩, ১১:০০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM

© প্রতীকী ছবি

রাজধানীতে জুবায়ের হোসেন হৃদয় (২৩) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২১ এপ্রিল) বিকালে বনশ্রীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। জুবায়ের নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়। তারা বাবার নাম আব্দুল হালিম।

মৃত জুবায়েরের মামা সোহাগ বলেন, আজ জুবায়েরের গাজীপুরের কালিয়াকৈর যাওয়ার কথা ছিল। তাকে একাধিকবার ফোন করেও পাচ্ছিলাম না। পরে বিকালে বনশ্রীতে তার ভাড়া বাসা যাই। সেখানে গিয়ে তার দরজা ভেতর থেকে বন্ধ পাই। অনেক ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পাইনি। পরে বাড়ির কেয়ারটেকারকে নিয়ে দরজা খুলে দেখি ফ্যানের সঙ্গে গামছায় ঝুলছে সে।

তিনি আরও বলেন, পরে আশপাশের লোকজনকে ডেকে তাদের সহযোগিতায় জুবায়েরকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে জুবায়ের মারা গেছেন, এ বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।

কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেত…
  • ১৭ নভেম্বর ২০২৬
গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ ইউএনওর
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামীপন্থী ৫ কর্মকর্তাকে মারধরের পর বহিষ্কার করল প্র…
  • ১৭ নভেম্বর ২০২৬
নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পেল জার…
  • ১৭ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর অভিযোগে বিএনপি ছাড়ার ঘোষণা দ…
  • ১৭ নভেম্বর ২০২৬
অগ্রহায়ণেই টেকনাফে পাওয়া যাচ্ছে কাঁচা আম, কেজি ৮০০ টাকা
  • ১৭ নভেম্বর ২০২৬