অবশেষে উপাচার্য পেল গণ বিশ্ববিদ্যালয় 

১১ এপ্রিল ২০২৩, ০৫:১৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
গণ বিশ্ববিদ্যালয় লোগো এবং  অধ্যাপক ড. মো. আবুল হোসেন

গণ বিশ্ববিদ্যালয় লোগো এবং অধ্যাপক ড. মো. আবুল হোসেন © ফাইল ফটো

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) নতুন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন খ্যাতিমান পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. মো. আবুল হোসেন। আগামী চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর  ৩১(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ড. মো: ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। 

সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি ও ইউজিসি স্বীকৃত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ। দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে ২০১৬ সালের ২৯ জুলাই উপাচার্য নিয়োগের মেয়াদ শেষ হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ২০১৭ সালের ১৪ মার্চ ডা. লায়লা পারভীনকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করে। তবে তার দায়িত্ব পালনের বেশিরভাগ সময়ই বৈধতা সংক্রান্ত মামলা, শিক্ষার্থীদের আন্দোলন ও পক্ষ-বিপক্ষ নানা মতে ভরপুর ছিল।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২১ সালের ১৩ ডিসেম্বর তিনি গবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং বিগত সালের ১ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য খুলছে আজ, টিকিট বুকিং যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বুয়েটের শ্রদ্ধা
  • ০৬ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৬ আগস্ট ২০২৬
টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, প্রাণ গেল ৭ ব…
  • ০৬ আগস্ট ২০২৬
পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে জবি, পরিচয়পত্র চেক করে ঢুকতে …
  • ০৬ আগস্ট ২০২৬
এক ঘণ্টার মধ্যে তিন কর্মসূচির ঘোষণা জকসু-ছাত্রদল-ঐক্যবদ্ধ জ…
  • ০৬ আগস্ট ২০২৬