মাহমুদুল্লাহ’র সমাবর্তন নিয়ে ভুল নিউজ ছড়ানো হচ্ছে: স্ত্রী মিষ্টি

২০ মার্চ ২০২৩, ১১:৩৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM

© সংগৃহীত

গতকাল রোববার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) সমার্বতন থেকে আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েশন ডিগ্রি গ্রহণ করেছেন জাতীয় ক্রিকেট দলের দুই খেলোয়াড়। তারা হলের সাকিব আল হাসান ও এনামুল হক বিজয়। এদিন সমাবর্তনের মঞ্চে এই দুজনকে দেখা গেছে।

তবে একই বিশ্ববিদ্যালয় মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি সম্পন্ন করা জাতীয় দলের আরেক খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদও এদিন আনুষ্ঠানিকভাবে পোস্ট-গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছেন। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলা মাহমুদুল্লাহর সমাবর্তনে অংশগ্রহণ করা হয়নি। এদিন ডিপিএলের খেলা থাকায় তিনি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেননি বলে জানা গেছে।

আরও পড়ুন: সাকিবের সঙ্গে সমাবর্তনে অংশ নেন বিজয়ও, অনুপস্থিত ছিলেন মাহমুদুল্লাহ

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদুল্লাহ’র সমাবর্তন নিয়ে ভুল নিউজ ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টি। সোমবার তিনি তার ফেসবুকের এক পোস্টে লেখেন, এআইইউবি থেকে মাহমুদুল্লাহ এমবিএ (পোস্ট-গ্র্যাজুয়েশন) শেষ করেছেন। আলহামদুলিল্লাহ।

তিনি আরও লিখেছেন, কিছু লোকজন তার গ্র্যাজুয়েশন শেষ করেছেন বলে ফেইক নিউজ ছড়াচ্ছেন। দয়া করে সংশোধন করে নিন।

 

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬