ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করলে পরিচয়পত্র বাতিল!

১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৫ AM
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ছাত্ররাজনীতি করলে শিক্ষার্থীদের পরিচয়পত্র বাতিলের হুমকি দিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের হ্যাকার কমিউনিটি। শনিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক করে ই-মেইল পাঠিয়েছে তারা। বার্তায় গ্রুপটি বলেছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ বা কোনো ছাত্ররাজনীতি করবেন না। কেউ ছাত্ররাজনীতিতে জড়িত হলে পরিচয়পত্র বাতিল হতে পারে।

সম্প্রতি ছাত্রলীগ প্রায় ৪০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিয়েছে। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ তৈরি হয়েছে। অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি মেনে নেবে না বলে জানিয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ও ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি না করতে নির্দেশ দিয়েছে।

আরো পড়ুন: পুনর্গঠিত হলো মানারাত ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড

তাদের বিবৃতিতে বলা হয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ক্লাব বা সংগঠনের পৃষ্ঠপোষকতা করে না। বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক দলে যুক্ত বা কর্মকাণ্ডে অংশ নেয়া নিষিদ্ধ। কোনো ধরনের সংগঠন প্রতিষ্ঠার আগে অনুমতি নিতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে বিনা অনুমতিতে বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো বা স্বাক্ষর ব্যবহার করা যাবে না।

এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীর স্থগিতাদেশ বা বহিষ্কার বা সতর্ক করতে পারে বলে বলা হয়েছে। তবে সদস্যদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বাইরের কোনো ক্লাব বা সংস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়া বা সংগঠন করার স্বাধীনতা রয়েছে।

তুরস্কে উচ্চপর্যায়ের সামরিক বৈঠক শেষে দেশে সেনাপ্রধান
  • ২৬ জুলাই ২০২৬
স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
  • ২৬ জুলাই ২০২৬
পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে…
  • ২৬ জুলাই ২০২৬
ইয়াবার মামলায় বরখাস্ত কনস্টেবল গাঁজা চাষে গ্রেপ্তার
  • ২৬ জুলাই ২০২৬
সাত কলেজ শিক্ষার্থীদের মাইগ্রেশন রোডম্যাপ শিগগিরই প্রকাশ
  • ২৫ জুলাই ২০২৬
শাহজালাল বিমানবন্দরের গেটের কাছে আগুন
  • ২৫ জুলাই ২০২৬