কোঅর্ডিনেটর নিয়োগে আবেদন চলছে সেভ দ্য চিলড্রেনে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন। আন্তর্জাতিক বেসরকারি এ সংস্থাটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে ‘কোঅর্ডিনেটর’ পদে কর্মী নিয়োগে ১৯ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ মে থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন;
পদের নাম: কোঅর্ডিনেটর;
বিভাগ: ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ২৩ মে পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: কক্সবাজার;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ফিল্ড সুপারভাইজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি টিএমএসএসে, পদ ৫০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সিস্টেমসে বিএসসি অথবা পরিসংখ্যান, অর্থনীতি, সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*নথিপত্র ও ফাইলপত্র সংরক্ষণ, কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: প্লাজা ম্যানেজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, পদ ৩০, আবেদন ১২ জুন পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: সেভ দ্য চিলড্রেনের অফিশিয়াল ওয়েবসাইট