অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, পদ ১৫, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ PM
অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার নিয়োগে আবেদন চলছে আকিজ প্লাস্টিকস লিমিটেডে

অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার নিয়োগে আবেদন চলছে আকিজ প্লাস্টিকস লিমিটেডে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রোডাকশন বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার’ পদে ১৫ কর্মী নিয়োগে ৩১ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩১ জানুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ প্লাস্টিকস লিমিটেড;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার;

বিভাগ: প্রোডাকশন;

পদসংখ্যা: ১৫টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: ছাতক, সুনামগঞ্জ; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি সজীব গ্রুপে, কর্মস্থল ঢাকা

আবেদনের যোগ্যতা—

*বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬