আকিজ গ্রুপ নেবে অ্যাসিস্ট্যান্ট অফিসার, আবেদন করুন দ্রুতই

২০ জুলাই ২০২৫, ০৪:২০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৬:২৯ PM
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে আবেদন চলছে আকিজ গ্রুপে

অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে আবেদন চলছে আকিজ গ্রুপে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটি আইটি বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৬ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার; 

বিভাগ: আইটি; 

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নেবে এসিআই, অভিজ্ঞতা ছাড়াই সুযোগ আবেদনের

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে; 

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), উৎসব ভাতা বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: আবুল খায়ের গ্রুপ নেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেম এবং ফাইল সিস্টেম বিষয়ে ধারণা থাকতে হবে;

*শেল স্ক্রিপ্টিং (ব্যাশ, পাওয়ারশেল) বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: সুপারভাইজার ও শিফট ইনচার্জ নেবে আরএফএল গ্রুপ, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ জুলাই ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ সেন্ট গ্রেগরীর, পরীক্ষা ১৩ সে…
  • ২৭ আগস্ট ২০২৬
গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা-লুট, বিচার দাবিতে ব্যবসায়ী…
  • ২৭ আগস্ট ২০২৬
রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬