৩০ হাজার বেতনে ১০ এক্সিকিউটিভ নেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন আগামীকালের মধ্যেই

১৩ জুন ২০২৫, ০১:৫২ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:২৯ PM
এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে

এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বেসরকারি এ বিমান সংস্থাটি সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০ কর্মী নিয়োগে ২৯ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ মে থেকেই শুরু হয়েছে—চলবে ১৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস;

পদের নাম: এক্সিকিউটিভ;

বিভাগ: সেলস অ্যান্ড মার্কেটিং;

পদসংখ্যা: ১০টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৩০,০০০ টাকা; 

আরও পড়ুন: বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চাকরি, বয়স ৩৫ হলেও সুযোগ আবেদনের

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, বিমা সুবিধা, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা বছরে ২টি, বিমান টিকিটে বিশেষ ছাড়, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;  

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ট্রেইনি এক্সিকিউটিভ নেবে আরএফএল গ্রুপ, পদ ৪০

আবেদনের যোগ্যতা—

*বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ জুন ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: চ্যাটজিপিটির বিরুদ্ধে…
  • ২৮ এপ্রিল ২০২৬
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩…
  • ২৮ এপ্রিল ২০২৬
কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত মতলব উত্তর, মোমবাতি-চার্জার লা…
  • ২৮ এপ্রিল ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৯ মে
  • ২৮ এপ্রিল ২০২৬
হাওরে পানি জমে কাটা যাচ্ছে না ধান, সংসদে আলোচনার আহ্বান শিশ…
  • ২৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতের শব্দে স্ট্রোক করে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
  • ২৮ এপ্রিল ২০২৬