আকিজ ফুড অ্যান্ড বেভারেজে চাকরি, আবেদন এসএসসি পাসেই

১৭ এপ্রিল ২০২৫, ১০:৫৭ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১১ PM
ফর্কলিফ্ট অপারেটর নিয়োগে আবেদন চলছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজে

ফর্কলিফ্ট অপারেটর নিয়োগে আবেদন চলছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ফর্কলিফ্ট অপারেটর পদে কর্মী নিয়োগে বুধবার (১৬ এপ্রিল) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ এপ্রিল থেকে শুরু হয়েছে—চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড;

পদের নাম: ফর্কলিফ্ট অপারেটর;

পদসংখ্যা: ১০টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: আড়ংয়ে চাকরি, আবেদন এইচএসসি পাসেই

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: ওভারটাইম সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, দুপুরের খাবারের সুবিধা, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: হবিগঞ্জ, ঢাকার ধামরাই; 

কর্মক্ষেত্র: কারখানায়;

আরও পড়ুন: আকিজ গ্রুপে চাকরি, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা অষ্টম শ্রেণি পাস হতে হবে; 

*কারখানার কার্যক্রমে পণ্যের যথাযথ লোডিং-আনলোডিং নিশ্চিতে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: প্রাণ গ্রুপ নেবে মার্কেটিং অফিসার, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করেন আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

গ্রুপে চতুর্থ দলও কি নকআউটে যেতে পারে—নিয়ম কী বলছে?
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া মেসি
  • ২২ জুন ২০২৬
ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত
  • ২২ জুন ২০২৬