প্রাথমিক শিক্ষকদের ২০ মার্চের মধ্যে টিকা নেয়ার নির্দেশ

১২ মার্চ ২০২১, ০৮:১২ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

আগামী ২০ মার্চের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা নেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর (ডিপিই)। মঙ্গলবার (৯ মার্চ) ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টকে করোনার টিকা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনায় কোভিড-১৯ এর টিকা প্রদানের লক্ষ্যে ‘সুরক্ষা’ অ্যাপে বয়স নির্বিশেষে সকল শিক্ষকের রেজিস্ট্রেশনের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীকে আগামী ২০ মার্চের মধ্যে কোভিড-১৯ টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিদিন কতজন শিক্ষক-কর্মচারী টিকা নিয়েছেন তা বিকেল ২টার মধ্যে অধিদফতরে পাঠাতে হবে।

জানা গেছে, বৃহস্পতিবার (১১ মার্চ) পর্যন্ত ২ লাখ ১২ হাজার প্রাথমিক শিক্ষক-কর্মচারী করোনার টিকা নিয়েছেন। বাকি শিক্ষক-কর্মচারীদের এখন ২০ মার্চের মধ্যে করোনা টিকা নিতে হবে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও মোমবাতির আলোয় পরীক্…
  • ২৬ এপ্রিল ২০২৬
মিজানুর রহমান আজহারীর নাম ভাঙিয়ে প্রতারণা, কারাগারে ১০
  • ২৬ এপ্রিল ২০২৬
গেস্টরুম-গণরুম ও ছাত্ররাজনীতি নিয়ে সংসদে কড়া বক্তব্য হাসনাত…
  • ২৬ এপ্রিল ২০২৬
প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া রিভিউ হচ্ছে না: গণশিক্ষা প্রতিমন্ত…
  • ২৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু
  • ২৬ এপ্রিল ২০২৬
ফ্রি মোবাইল সার্ভিসিং দিচ্ছে আস সুন্নাহ ফাউন্ডেশন, সেবা পাব…
  • ২৬ এপ্রিল ২০২৬