আগামী সপ্তাহে প্রাথমিকে অনলাইন বদলির উদ্বোধন

০৮ মার্চ ২০২১, ১০:২৯ PM

© লোগো

প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলির কার্যক্রম উদ্বোধনের কথা ছিল মঙ্গলবার (৯ মার্চ)। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন পাইলটিং কার্যক্রমের উদ্বোধন কবেন বলে দিন ঠিক করা হয়েছিল। তবে সে সিদ্ধান্ত পরিবর্তন আসছে। শিক্ষকদের পাইলটিং কার্যক্রমে অনলাইনে আবেদনের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনে উদ্বোধন কয়েকদিন পরে করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

আগামী এক সপ্তাহের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির পাইলটিং শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম।

সোমবার (৮ মার্চ) রাতে তিনি বলেন, সফটওয়ারে কোনও সমস্যা নেই, কারিগরি কোনও ত্রুটি নেই। আমরা অবজারভেশন করছি। শিক্ষকদেরও অবজারভেশন রয়েছে। অবজারভেশন হচ্ছে—আবেদন করার সঠিক প্রক্রিয়াটা জানাতে প্রশিক্ষণের প্রয়োজন আছে। নতুন একটি সফটওয়ার চালু করবো। সে কারণে একটি প্রশিক্ষণ বা চার-পাঁচদিন ওরিয়েন্টশন প্রয়োজন হবে। এর মধ্যেই অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে। আগামী এক সপ্তাহের মধ্যে যেকোনও দিন উদ্বোধন করা হবে। 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের হয়রানি ও বদলি কার্যক্রম দুর্নীতিমুক্ত করতে গত বছর অক্টোবর থেকে অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি শুরু করার ছিল। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

২০২১ সাল থেকে অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি শুরু করতে গত ২৪ নভেম্বর শিক্ষকদের আন্তঃবদলিসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের তথ্য চায় প্রাথমিক শিক্ষা অধিদফতর। বদলি কার্যক্রম নিশ্চিত করতে ই-প্রাইমারি সিস্টেমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য ৩০ নভেম্বরের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়।

অভ্যন্তরীণ ই-সেবা মডিউলের ই-প্রাইমারি সিস্টেম সফটওয়ারের মাধ্যমে সকল পুরাতন সরকারি ও সদ্য জাতীয়করণ করা এবং পরীক্ষণ বিদ্যালয়ের যাবতীয় তথ্যাবলী ও শিক্ষকদের ব্যক্তিগত সকল তথ্য সঠিকভাবে হালনাগাদ করতে উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়।

সারদায় এএসপি, ঢামেকে ড্যাব নেতা—পরিচালকের রুমে অনুসারীদের ‘…
  • ১১ আগস্ট ২০২৬
জুলাইয়ে আহত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে ইউ…
  • ১১ আগস্ট ২০২৬
‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানাল সরকার
  • ১১ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস
  • ১১ আগস্ট ২০২৬
টানা ৫ দিন ভারি বর্ষণের শঙ্কা, জেনে নিন কোন কোন বিভাগে
  • ১১ আগস্ট ২০২৬
নতুন প্রক্টর পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১১ আগস্ট ২০২৬