প্রাথমিক বিদ্যালয় খুললে জামা-জুতার টাকা পাবে শিক্ষার্থীরা

০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২৬ PM

© ফাইল ফটো

করোনার প্রাদুর্ভাবে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরায় খুললে জামা-জুতা কেনার অর্থ পাবে শিক্ষার্থীরা। কিডস অ্যালাউন্স হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের কক্ষে নগদের মাধ্যমে দেশের আটটি উপজেলায় উপবৃত্তি প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ এক হাজার টাকা দেয়ার কথা থাকলেও তা দেয়া সম্ভব হয়নি। আমরা সব শিক্ষার্থীদের তথ্য যুক্ত করেছি। বিদ্যালয় খুললে নগদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এ অর্থ পৌঁছে দেয়া হবে।

তিনি আরও বলেন, এখন থেকে নগদের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ প্রদান করা হবে। আজ ৮টি উপজেলার ৮৬ হাজার ৫২ জনের গত তিন মাসের উপবৃত্তি দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে দেশের সব জেলায় নগদের মাধ্যমে উপবৃত্তির অর্থ পাঠানো হবে। গত তিন মাস বাবদ প্রত্যেক শিক্ষার্থীকে ৪৫০ টাকা করে দেয়া হবে। আটটি উপজেলায় মোট ৩ কোটি ৬৪ লাখের বেশি টাকা বিতরণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব জিএম হাসিবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ এম মনসুর আলম প্রমুখ।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬