প্রাথমিকে ইংরেজি ভার্সন চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

৩১ জানুয়ারি ২০২১, ১২:৩৯ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন © ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, ‘আমরা চাচ্ছি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে। এজন্য মানসম্মত প্রাথমিক শিক্ষক লাগবে। আমরা দেখেছি, শিক্ষকরা ইংলিশে দুর্বল, অনেকে এইচএসসি পাস করে এসেছে। এজন্য বিয়ে পাস ছাড়া আর নিয়োগ দেব না। এখন ভালো স্টুডেন্ট আসছে। পিটিআইগুলোতে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে ইংরেজির জন্য তৈরি করবো। তারা মাঠপর্যায়ে গিয়ে শিক্ষকদের তৈরি করবেন। অংকে দক্ষ করতে গণিত অলিম্পিয়াডও হচ্ছে।’

আজ রোববার (৩১ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘এ প্রশিক্ষণের জন্য ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে চুক্তি হয়েছে। আগে দেখা গেছে, অনেকে বিদেশে প্রশিক্ষণে গিয়ে ফিরে আর আসে না। এজন্য পিটিআইতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথমে দুই হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট এক লাখ ৩০ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। ১২টি পিটিআইতে এক বছর ধরে প্রশিক্ষণ চলবে। এজন্য সরকারের ৪৬ কোটি টাকা খরচ হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রত্যেক বিভাগে অন্তত একটি করে প্রাথমিক বিদ্যালয় ইংলিশ ভার্সন করতে চাচ্ছি। আমাদের এখন সমস্ত কিছু আছে। আগের সেই প্রাইমারি স্কুলের চিত্র আর নেই। অবকাঠামোর দিক দিয়ে অনেক এগিয়ে গেছি। আমরা প্রত্যেক বিভাগে বা জেলায় এটি শুরু করতে চাচ্ছি। ইংলিশ ভার্সন ঢাকা থেকে শুরু হবে।’ এসময় ঝরে পড়া  রোধে বিভিন্ন ধরনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

কর অঞ্চল-সিলেটে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে ৪ জেলার স্থায়ী…
  • ২৬ নভেম্বর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়, আ…
  • ২৬ নভেম্বর ২০২৬
কয়েক দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম, ভরিতে কত?
  • ২৬ নভেম্বর ২০২৬
স্বর্ণের দাম দুই লাখের নিচে, আরও কমবে নাকি বাড়বে?
  • ২৬ নভেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার শিক্ষকের পোস্ট— ‘এই আবহাওয়ায় কিশোরী খেতে ইচ্…
  • ২৬ নভেম্বর ২০২৬