ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে

২৬ জানুয়ারি ২০২১, ০৬:৩১ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। আমরা ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি বলেন, ইতোমধ্যে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করে ক্লাস নেয়ার উপযোগী করে তোলার নির্দেশনা দেয়া হয়েছে। আমরা ফেব্রুয়ারির যেকোনো দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে স্কুল খোলা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হলেও আগের মতো একসঙ্গে সবার ক্লাস নেয়া হবে না। একাধিক শিফট করে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস নেয়া হবে। সেক্ষেত্রে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বাকি ক্লাসগুলো সপ্তাহে একদিন করে নিতে নির্দেশনা দেয়া হবে।

জুলাইয়ে আহত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে ইউ…
  • ১১ আগস্ট ২০২৬
‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানাল সরকার
  • ১১ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস
  • ১১ আগস্ট ২০২৬
টানা ৫ দিন ভারি বর্ষণের শঙ্কা, জেনে নিন কোন কোন বিভাগে
  • ১১ আগস্ট ২০২৬
নতুন প্রক্টর পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ নিয়ে ৩ আগস্টের বৈঠকের রেজুলেশনের কী হবে?
  • ১১ আগস্ট ২০২৬