অভিন্ন শহীদ মিনার হবে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে

১৬ জানুয়ারি ২০২১, ১২:২৫ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে অভিন্ন শহীদ মিনার তৈরি করবে সরকার। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর ওপর ছেড়ে দেয়ায় একেকটি বিদ্যালয়ে শহীদ মিনারের একেক রকম ডিজাইন হয়েছে। সেজন্য কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার তৈরি করা হবে। এজন্য কেন্দ্রীয়ভাবে একটি নকশা তৈরি করে সেটি সব বিদ্যালয়ে পাঠানো হবে।

ডিপিই সূত্রে জানা গেছে, অভিন্ন শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়নে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং বিভাগীয় সকল উপ-পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হবে।

কর অঞ্চল-সিলেটে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে ৪ জেলার স্থায়ী…
  • ২৬ নভেম্বর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়, আ…
  • ২৬ নভেম্বর ২০২৬
কয়েক দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম, ভরিতে কত?
  • ২৬ নভেম্বর ২০২৬
স্বর্ণের দাম দুই লাখের নিচে, আরও কমবে নাকি বাড়বে?
  • ২৬ নভেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার শিক্ষকের পোস্ট— ‘এই আবহাওয়ায় কিশোরী খেতে ইচ্…
  • ২৬ নভেম্বর ২০২৬