ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

২৭ ডিসেম্বর ২০২০, ০৭:৩৬ PM
 মো. জাকির হোসেন

মো. জাকির হোসেন © ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শীতে যেন অসহায়দের কষ্টে দিনাতিপাত করতে না হয় সেজন্য যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। অসহায়দের ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে।

রবিবার (২৭ ‍ডিসেম্বর) কুড়িগ্রামের চিলমারী উপজেলার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এ শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আপনাদের মাঝে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

এসময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে প্রতিমন্ত্রী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চিলমারী উপজেলা অফিস ভবনের উদ্বোধন করেন।

কর অঞ্চল-সিলেটে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে ৪ জেলার স্থায়ী…
  • ২৬ নভেম্বর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়, আ…
  • ২৬ নভেম্বর ২০২৬
কয়েক দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম, ভরিতে কত?
  • ২৬ নভেম্বর ২০২৬
স্বর্ণের দাম দুই লাখের নিচে, আরও কমবে নাকি বাড়বে?
  • ২৬ নভেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার শিক্ষকের পোস্ট— ‘এই আবহাওয়ায় কিশোরী খেতে ইচ্…
  • ২৬ নভেম্বর ২০২৬