করোনায় আক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি

০৭ আগস্ট ২০২০, ০৬:১৪ PM

© টিডিসি ফটো

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো: ফসিউল্লাহ। ফেসবুকের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে মো. আকরাম-আল-হোসেন জানান, ‘আমাদের প্রিয় মহাপরিচালক মো: ফসিউল্লাহ কোভিড-১৯ পজিটিভ হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট তার আশু সুস্থতার জন্য প্রার্থনা করি।’

এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করোনা আপডেট তথ্যে জানা গেছে, করোনাভাইরাসে এ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৬৫৮ জন কর্মকর্তা-কর্মচারী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৬ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে শিক্ষক ৫০৪ জন, কর্মকর্তা ৮৪ জন, কর্মচারী ৪৮ জন এবং ২২ জন শিক্ষার্থী রয়েছেন।

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬