প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধের পরিক্ল্পনা নেই: প্রতিমন্ত্রী

২৭ জুলাই ২০২০, ০১:১৫ PM

© টিডিসি ফটো

চলতি বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধের কোন পরিক্ল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেছেন, এ পরীক্ষা বন্ধ নয়, বরং আরও অধিকতর যুগোপযোগী করতে কাজ করছে মন্ত্রণালয়।

আজ সোমবার (২৭ জুলাই) এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা সংক্রমণের মধ্যে মার্চের মাঝামাঝি থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘ এ বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন ও সংসদ টিভিকে ক্লাস নেয়া হচ্ছে। তবে আমরা সবাইকে এখানে অর্ন্তভূক্ত করতে পারিনি। এ বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, করোনার কারণে চলতি শিক্ষাবর্ষ বাড়িয়ে পরবর্তী শিক্ষাবর্ষ কমিয়ে আনারও পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে বর্তমান শিক্ষাবর্ষ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত টেনে নেয়া যেতে পারে। আর সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে ডিসেম্বরের মধ্যে শিক্ষাবর্ষ শেষ করারও পরিকল্পনা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

তিনি বলেন, আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কোন সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। আর কবে খুলছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলা হচ্ছে, এটা সর্ম্পূণ গুজব। শিক্ষাপ্রতিষ্ঠান খুলার সিদ্ধান্ত হলে সরকার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দেবে কিংবা তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬