করোনা আক্রান্ত শিক্ষকদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে

০১ জুন ২০২০, ০৭:৪৩ PM

© লোগো

নভেল করোনাভাইরাসে আক্রান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে তাদের তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৩১ মে) অধিদপ্তর থেকে চিঠি দিয়ে প্রাথমিকের বিভাগীয় উপ-পরিচালকদের নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

দেশের আট বিভাগের বিভাগীয় উপ-পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, করোনাভাইরাস মহামারিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা আক্রান্ত হয়ে থাকলে নির্দিষ্ট ছকে তাদের প্রাত্যাহিক তথ্য অধিদপ্তরে পাঠাতে হবে। বিভাগীয় উপ-পরিচালকরা প্রতিদিন বেলা ২টার মধ্যে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ই-মেইলে ছকে চাওয়া নির্দিষ্ট তথ্যগুলো পাঠাবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপণ) মো. দোলোয়ার হোসেন স্বাক্ষরিত এ আদেশে আরও জানানো হয়, আক্রান্ত কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের তথ্য প্রতিদিন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬