১৩তম গ্রেডের বেতন কবে—যা বললেন প্রতিমন্ত্রী (ভিডিও)

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৩ PM

© টিডিসি ফটো

শিগগিরই নতুন গ্রেডে (১৩তম গ্রেড) বেতন পাবেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সহকারী শিক্ষকদের নতুন বেতন কাঠামোর ডিও (ডিমান্ড অব অর্ডার) ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে গেছে। সেখান থেকে সম্মতি দেয়া হলে তারা নতুন গ্রেডে বেতন পাবেন।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল প্রাথমিক ক্লাসরুম এবং প্রশিক্ষকদের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষকরা খুব তাড়াতাড়ি নতুন কাঠামোতে বেতন পাবেন। তাদের নতুন বেতন কাঠামোর ডিও (ডিমান্ড অব অর্ডার) হয়ে গেছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি হলেই খুব তাড়াতাড়ি নতুন গ্রেডের বেতন পাবেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোঃ আকরাম-আল-হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করছে। আশা করি শিগগিরই সেটা হয়ে যাবে।

এর আগে চলতি মাসের ৯ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন কাঠামো ১৩তম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের লক্ষে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১০০০-২৬৬৯০ (গ্রেড-১৩) নির্ধারণ করা হলো। যা বিদ্যমান বেতনস্কেল ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪ প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৩ প্রশিক্ষণবিহীন)। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ এর যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী পূরণযোগ্য পদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী এ আদেশ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে প্রশিক্ষণবিহীন ও প্রশিক্ষণপ্রাপ্ত একিভূত করে ১টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। যদিও সহকারী শিক্ষকদের দাবি ছিলো প্রধান শিক্ষকদের পরের ধাপে বেতন কাঠামো নির্ধারণ করা।

১১তম গ্রেডে বেতনের দাবিতে দীর্ঘ পাঁচ বছর ধরে আন্দোলন করছে সহকারী শিক্ষকরা। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়, যা সহকারী শিক্ষকদের কাম্য নয়।

অর্থ মন্ত্রণালয় গতবছরের বছরের ৮ সেপ্টেম্বরে ১২তম গ্রেডে উন্নীতকরণের সুযোগ নেই মর্মে প্রস্তাবটি প্রত্যাখান করে ও ৭ নভেম্বর ১৩তম গ্রেডে বেতন উন্নীতকরণে সম্মতি দেয়।

আরো পড়ুন: শিগগিরই ১১তম গ্রেড: প্রতিমন্ত্রী

ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে ইন্টারনাল অডিটর, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১, জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ শুধ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬