প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নে কী বললেন শিক্ষামন্ত্রী

১২ জুলাই ২০২৬, ০১:৪৮ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজারের বেশি প্রার্থীর পদায়নের বিষয়ে প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘এটা নিয়ে কাজ চলছে। এদের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং দিয়ে তাদেরকে স্কুলে পাঠানো হবে।

আজ রবিবার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ভারী বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন কিছু শিক্ষার্থী। এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আজকে আমরা গভীর পর্যবেক্ষণে আছি এবং কিছুক্ষণের মধ্যে আবারো বসবো। আবারো কথা বলব এবং চেষ্টা করব কীভাবে এই সমস্যার সমাধান করা যায়।’

আরও পড়ুন: ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

তিনি বলেন, ‘আমরা লেটেস্ট ওয়েদার ম্যানের রিপোর্ট এখনো পাইনি। তারা অপেক্ষা করছে যে আমাদেরকে জানাবে, সেটা নিয়ে আমরা অপেক্ষায় আছে।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কিছুক্ষণ আগেই উপদেষ্টা এবং সচিবসহ বিষয়গুলো আলোচনা করছিলাম। ঢাকার বারী বৃষ্টি বর্ষণ হয়েছে। মূলত গতকালকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘৬৪ জেলায় ডিসি এবং বোর্ড চেয়ারম্যানদের সাথে কথা বলে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো মনিটরিং করে আমরা পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্তগুলো নিচ্ছি। এভাবে আমরা আপডেট করছি এবং যে সব পরীক্ষাগুলি পিছিয়ে যাবে, সে পরীক্ষাগুলো আমরা নেওয়ারও ব্যবস্থা করেছি।’

লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে না জড়িয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950