প্রাথমিকের বৃত্তির ফল ফাঁস—তদন্ত কমিটি অধিদপ্তরের, শাস্তি পাচ্ছেন কর্মকর্তা

০৯ জুলাই ২০২৬, ০৯:৫১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১১:২৩ PM
প্রকাশের আগে ওয়েবসাইটে প্রাথমিকের বৃত্তির ফল ফাঁস!

প্রকাশের আগে ওয়েবসাইটে প্রাথমিকের বৃত্তির ফল ফাঁস! © টিডিসি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ফাঁস হয়েছে বলে অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ ঘটনায় এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। 

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল গতকাল ৮ জুলাই  চূড়ান্ত করা হয়। প্রস্তুতকৃত ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করার নিমিত্ত প্রয়োজনীয় লিংক তৈরীর জন্য সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোঃ মেহতাব কায়েসকে দায়িত্ব প্রদান করা হয়। ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে তা ওয়েব পোর্টালে আপলোড না করার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু আজ ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ঐ লিংকসমূহে আপলোড করা হয়। অল্প সময়ে সচল থাকায় এ লিংকসমূহ হতে সাধারণ ব্যবহারকারীগণ ফলাফল ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফলাফল প্রকাশের বিষয়টি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটির আহ্বায়ক অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মোঃ মিরাজুল ইসলাম উকিল। এছাড়া সদস্যরা হলেন, উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার মোঃ জিয়াউল কবির সুমন, প্রশাসন ২-এর  সহকারী পরিচালক মোছাম্মদ রোখসানা হায়দার।

এদিকে অধিদপ্তর সূত্রে জানা গেছে, লাইভ সার্ভারে লিংক তৈরী এবং আপলোড করার ক্ষেত্রে যে ধরণের নিরাপত্তা প্রটোকল মেনে চলা উচিত ছিল তা অনুসরণ না করায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহতাব কায়েসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশের কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতে এ ফলাফল প্রকাশ করা হতে পারে জানা গেছে।

এদিকে, আজ দুপুরের পর নিজাম উদ্দিন জুয়েল নামে এম শিক্ষক তার শিক্ষার্থীদের ফলাফল ফেসবুকের পোস্টে তুলে ধরেন। এতে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। শিক্ষকতা পেশায় সবচেয়ে বড় প্রাপ্তি! বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে প্রথম বারের মত ৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।’

ফলাফল ফেসবুকের পোস্টে তুলে ধরেন কামরুন নাহার কেয়া নামে এক অভিভাবক লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ভাগনে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।’

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9