প্রকাশের আগে ওয়েবসাইটে প্রাথমিকের বৃত্তির ফল ফাঁস!

০৯ জুলাই ২০২৬, ০৫:১৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ PM
প্রকাশের আগে ওয়েবসাইটে প্রাথমিকের বৃত্তির ফল ফাঁস!

প্রকাশের আগে ওয়েবসাইটে প্রাথমিকের বৃত্তির ফল ফাঁস! © টিডিসি সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক ও অভিভাবকরা তাদের শিক্ষার্থী ও সন্তানদের ফলাফল শেয়ার করতে দেখা গেছে।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশের কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতে এ ফলাফল প্রকাশ করা হতে পারে জানা গেছে।

এদিকে, আজ দুপুরের পর নিজাম উদ্দিন জুয়েল নামে এম শিক্ষক তার শিক্ষার্থীদের ফলাফল ফেসবুকের পোস্টে তুলে ধরেন। এতে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। শিক্ষকতা পেশায় সবচেয়ে বড় প্রাপ্তি! বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে প্রথম বারের মত ৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।’

ফলাফল ফেসবুকের পোস্টে তুলে ধরেন কামরুন নাহার কেয়া নামে এক অভিভাবক লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ভাগনে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।’

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কেউ মুখ খুলছেন না। তারা বলছেন, আগামী সপ্তাহের শুরুর দিকে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

বিকেলে অধিদপ্তরের সিস্টেম এনালিস্ট দিলীপ কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে না। আগামী সপ্তাহের শুরুতে এ ফলাফল প্রকাশ করা হতে পারে বলে তিনি জানান।

এর আগে দুপুরে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহীনা ফেরদৌসী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, বৃত্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে মন্ত্রণালয় থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

এদিকে অধিদপ্তরের ওয়েবসাইটে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল’ ক্যাটাগরিতে বিভাগ ও জেলা ওয়ারী ফলাফলের তালিকা থাকলেও সেখানে ক্লিক করে ফলাফল পাওয়া যায়নি। তাছাড়া অধিদপ্তরের অফিশিয়াল আইপেমিস ওয়েবসাইটেও (IPEMIS official website) বৃত্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9