সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামত ও সংস্কারে তালিকা চাইল অধিদপ্তর

০৯ জুলাই ২০২৬, ০১:৪৬ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মেরামত ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে অগ্রাধিকারভিত্তিক বিদ্যালয়ের তালিকা চাওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) মো. মাহবুবুর রহমান বিল্লাহ স্বাক্ষরিত গত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ সালের ২০ মের মেরামত ও সংস্কার সংক্রান্ত নীতিমালা অনুসরণ করে প্রতিটি উপজেলা বা থানা থেকে সর্বোচ্চ ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রস্তুত করতে হবে।

তালিকা প্রণয়নের ক্ষেত্রে যেসব বিদ্যালয় গত তিন বছরে কোনো খাত থেকে মেরামত বা সংস্কারের অর্থায়ন পায়নি, সেসব বিদ্যালয়কে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া অধিক ক্ষতিগ্রস্ত, মধ্যম ক্ষতিগ্রস্ত এবং সাধারণ সংস্কারের প্রয়োজন রয়েছে, এমন বিদ্যালয়গুলোও অগ্রাধিকারভিত্তিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ের নাম, ইএমআইএস কোড, সংশ্লিষ্ট ইউনিয়নের নাম, প্রয়োজনীয় মেরামতের ধরন (অধিক, মধ্যম, স্বল্প বা সাধারণ সংস্কার) এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ তালিকায় উল্লেখ করতে হবে।

তালিকাটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) যৌথ স্বাক্ষর ও সরকারি সিলসহ পাঠাতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তালিকার মূল কপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বিদ্যালয় মেরামত ও সংস্কার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের সুবিধার্থে ২০২৩ সালের ২০ মে’র সংশ্লিষ্ট নীতিমালার একটি অনুলিপিও নির্দেশনার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

শিক্ষকদের বদলি আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল মাউশি,…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের টিকা দেয়া হবে: স্বাস্থ্যম…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে ৯ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতী শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9