প্রাথমিকে চালু হচ্ছে চাকরিপূর্ব প্রশিক্ষণ, নিয়োগে এগিয়ে থাকবেন প্রশিক্ষণপ্রাপ্তরা

০৯ আগস্ট ২০২৫, ০৭:০৯ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ AM
প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের জন্য চালু হচ্ছে চাকরিপূর্ব প্রশিক্ষণ। আগামী বছরের জানুয়ারি মাস থেকে পাইলটিং আকারে এ প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটি বাস্তবায়ন করবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।

বিষয়টি নিশ্চিত করে নেপ মহাপরিচালক ফরিদ আহ্‌মদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বর্তমানে প্রাথমিক শিক্ষকদের চাকরিতে প্রবেশের পর প্রশিক্ষণ দেওয়া হয়। তবে আমরা চাকরিপূর্ব প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি। আগামী বছরের শুরুতে পাইলটিং আকারে এ প্রশিক্ষণ দেওয়া হবে।’

নেপ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে দেশের ১০টি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) শিক্ষকদের চাকরিপূর্ব প্রশিক্ষণ দেওয়া হবে। ১০ মাস ব্যাপী এ প্রশিক্ষণ নিতে আগ্রহীদের আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে প্রশিক্ষণের জন্য প্রার্থী চূড়ান্ত করা হবে। আবেদনকৃত প্রার্থীর সংখ্যা অধিক হলে পরীক্ষাও নেওয়া হতে পারে।

নেপ মহাপরিচালক ফরিদ আহ্‌মদ বলেন, যারা প্রাথমিকে শিক্ষকতা পেশায় আসতে চান এমন স্নাতক-স্নাতকোত্তরদের আমরা প্রশিক্ষণ দেব। শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতিসহ নানা বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ধাপে ধাপে দেশের ৬৭টি পিটিআইতেই এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, যারা চাকরিপূর্ব প্রশিক্ষণ নেবেন, আমরা ধরে নেব, তারা প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্যই এ প্রশিক্ষণ নিয়েছেন। ফলে নিয়োগের ক্ষেত্রে তারা এগিয়ে থাকবেন। পাইলটিং সফল হলে পরবর্তীতে এ কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬