ছাত্র আন্দোলনে ক্ষমতার লোভ ঢুকেছে: মেনন

১৭ অক্টোবর ২০২০, ০৩:২৬ PM
রাশেদ খান মেনন

রাশেদ খান মেনন © ফাইল ফটো

বর্তমান ছাত্ররাজনীতির সমালোচনা করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আজকে ছাত্র আন্দোলনের অনেকখানি অবক্ষয় হয়েছে। ছাত্র আন্দোলনের মধ্যে ক্ষমতার লোভ ঢুকেছে। ভোগবাদিতা ঢুকেছে। তবে এটা তাদের দোষ নয়। এটা রাজনীতির দোষ।

আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন মিলনায়তনে বাংলাদেশ ছাত্র মৈত্রী, জেলা শাখার ১৫তম কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, রাজনীতির মধ্যে যখন দুর্বৃত্তায়ন ঘটে, সাম্প্রদায়িকতা চলে আসে, তখন ছাত্র-তরুণ সমাজের মধ্যে লোভ-লালসা চলে আসাটা খুবই স্বাভাবিক। তারপরও আজকে জাতি তাকিয়ে আছে ছাত্রদের দিকে। তারা নিশ্চয়ই এই লড়াইয়ে পথ দেখাবে। আমরা তাই দেখতে পাচ্ছি।

দেশের চলমান প্রেক্ষাপটে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, যখন দেশে বিচারহীনতার সংস্কৃতি প্রবলভাবে জেকে বসেছে, ধর্ষণ মহামারি আকার রূপ নিয়েছে; তখন ছাত্ররাই এগিয়ে এসে লড়াই শুরু করেছে। আমাদের সময় থেকে তারা অনেক বেশি সাহসী লড়াই করছে।

জেলা ছাত্র মৈত্রীর আহ্বায়ক মুহয়ী শারদের সভাপতিত্বে কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি কমরেড অ্যাডভোকেট কাজী মাসুদ আহামেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মৈত্রীর প্রচার ও প্রকাশনা-বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা-বিষয়ক সম্পাদক ইয়াতুননেছা রুমা এবং জেলা ছাত্র মৈত্রীর সাবেক সহ-সভাপতি ফরহাদুল ইসলাম পারভেজ।

এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সানিউর রহমান। সভা সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাছির। দিনব্যাপী সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, শাস্তি পেলেন ৬ শিক্ষক
  • ০৩ জুলাই ২০২৬
বান্দরবানে সেনা অভিযান ইস্যুতে দিনভর চলতে থাকা গুজবের জবাব …
  • ০২ জুলাই ২০২৬
হাসপাতালে ভর্তি সর্বমিত্র চাকমা
  • ০২ জুলাই ২০২৬
মাদক ইস্যুতে প্রত্যাহারের পর ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস সেই…
  • ০২ জুলাই ২০২৬
জুলাই নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন নিলোফার মনি
  • ০২ জুলাই ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ব্রুনাইয়ে, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence