অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংসদ বদি

১৪ অক্টোবর ২০২০, ০৯:০৭ AM
আবদুর রহমান বদি

আবদুর রহমান বদি © সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে।

১৩ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার বহনকারী গাড়ির সামনের পাশের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

দুর্ঘটনায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি অক্ষত আছেন তার গাড়ি চালক মো. নন্না মিয়া নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে আবদুর রহমান বদি বলেন, কক্সবাজার থেকে মামলার হাজিরা দিতে চট্টগ্রাম যাওয়ার পথে লোহাগড়ায় পৌঁছালে সেখানে বিপরীতমুখী আসা একটি বিস্কুট কোম্পানির কাভার ভ্যান আমার গাড়িতে ধাক্কা দেয়।

এ সময় গাড়ির সামনের পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়। আল্লাহ রহমতে আমি অক্ষত আছি। এদিকে দুর্ঘটনার পর তিনি অন্য গাড়ি করে চট্টগ্রাম শহরে চলে যান বলে জানা যায়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছির আরফাত জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাভার ভ্যানটি আটক করে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব।

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে ব্রাজিলের চিন্তার নাম রাফিনিয়া
  • ০৩ জুলাই ২০২৬
এমবাপ্পের প্রেমের গুঞ্জন, অভিনেত্রী প্রেমিকা কে?
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে স্পেনের একাদশে দুই পরিবর্তন, অস্ট্রিয়ার একাদশে চমক
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence