ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করতে প্রথমে মাঠে নামে ছাত্রলীগ: জয়

১৩ অক্টোবর ২০২০, ০১:৪৫ PM
আল নাহিয়ান খান জয়

আল নাহিয়ান খান জয় © ফাইল ফটো

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড করতে সবার আগে ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে নেমেছে।

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান মন্ত্রীসভায় খসড়া চূড়ান্ত অনুমোদন পাওয়ায় মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে আনন্দ র‌্যালি বের করে সংগঠনটির নেতাকর্মীরা। র‌্যালি পরবর্তী সমাবেশে এ কথা জানান ছাত্রলীগ সভাপতি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান এনে গতকাল একটি আইন পাস হয়েছে মন্ত্রিসভায়। আমরা কৃতজ্ঞ , আমরা ধন্যবাদ জানাই আমাদের যে অনুরোধ ছিল প্রাণপ্রিয় নেত্রীর কাছে তিনি তা রেখেছেন। বাংলাদেশ ছাত্রলীগ পরিবার দেশরত্ন শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার জন্য সবার আগে মাঠে নামে বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু কিছু অসৎ নামসর্বস্ব ব্যক্তি, নামসর্বস্ব সংগঠন, ধর্ষকদের যারা সবসময় সাপোর্ট দেয়, তারা মিথ্যা বলে যে সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করেছে সেটা কিন্তু সবাই জেনেছে যে এই নাটক বাজদের এজেন্ডা পাকিস্তানের এজেন্ডা।সুতরাং এই পাকিস্তানিদের কোন ভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দিবোনা। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় পরিশ্রম করা যাবে, তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।

লেখক ভট্টাচার্য বলেন, জনগণের আবেদনে সাড়া দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই গতকালের মন্ত্রীসভায় ২০০০ সালের যে নারী নির্যাতন আইন ছিল সে আইনের খসড়া সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড হিসাবে মন্ত্রিসভায় অনুমোদন প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিকাল ৩ টায় সারা বাংলাদেশের আমাদের সকল ইউনিট এ কর্মসূচি পালন করবে।

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে ব্রাজিলের চিন্তার নাম রাফিনিয়া
  • ০৩ জুলাই ২০২৬
এমবাপ্পের প্রেমের গুঞ্জন, অভিনেত্রী প্রেমিকা কে?
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে স্পেনের একাদশে দুই পরিবর্তন, অস্ট্রিয়ার একাদশে চমক
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence