ফখরুলের বাসায় ঢিল মেরে বহিষ্কার হলেন ১২ নেতা

১২ অক্টোবর ২০২০, ০৮:৫০ PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় ডিম ও পাথর নিক্ষেপ ও হামলার ঘটনায় ১২ সাময়িক বহিষ্কার করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানার এসব নেতাদের বহিষ্কার করা হয়।

আজ সোমবার মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ১২ জনকে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রাথমিক সদস্যসহ সব দলের সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষর করেছেন।

সাময়িক বহিষ্কার হওয়া নেতারা হলেন, রাজধানীর দক্ষিণ খান থানা ​বিএনপির সহসভাপতি ফুল ইসলাম, সদস্য নাজিম উদ্দিন দেওয়ান, আমজাদ হোসেন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছ, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম ও মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নান, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল কাদের, শ্রম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ ও উত্তরা থানা বিএনপির সদস্য (সাবেক সাধারণ সম্পাদক) নূর মোহাম্মদ।

এর আগে গত শনিবার ঢাকা-১৮ আসনের মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা মির্জা ফখরুলের বাসায় ইট-পাথর ও ডিম নিক্ষেপ করে। এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয় হাইকমান্ড। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়ার দাবি জানায়, স্থায়ী কমিটিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করা হয়।

বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence