শুধু আইন কঠোর করলেই ধর্ষণ বন্ধ হবে না: তথ্যমন্ত্রী

১১ অক্টোবর ২০২০, ০৪:৫৩ PM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে আমরা অত্যন্ত উগ্বিগ্ন। যেভাবে আমাদের দেশে নানা পর্যায়ে ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটছে। আমি মনে করি, শুধু আইন কঠোর করে বা আইনের কঠোর প্রয়োগ করে ধর্ষণ বন্ধ করা যাবে না। এটির জন্য আমাদের মানুষের মনোজগতের পরিবর্তন প্রয়োজন।

রবিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগের ছয় জন জ্যেষ্ঠ সাংবাদিকের স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম তথা যেগুলো বিনোদন প্ল্যাটফর্ম আছে সেখানে অনেক কিছু থাকে। ইন্টারনেটের মাধ্যমে আমাদের কিশোর বা তরুণরা নানাভাবে পর্নসাইট থেকে নানা জায়গায় প্রবেশ করতে পারে। ইতোমধ্যে সরকার অনেকগুলো পর্নসাইট বন্ধ করেছে। আর এগুলো দেখে আমাদের ছেলে মেয়েরা প্রভাবিত হয়। আজকে যে ঘটনাগুলো ঘটছে এটি একটি বড় কারণ।

তিনি বলেন, ইদানীংকালে অনেক অপরাধীকে যখন পুলিশ গ্রেফতার করছে তখন তারা স্বীকার করেছে। কি বলেছে তারা টেলিভিশনে সিরিয়াল দেখে এই ঘটনা ঘটানোর কৌশল রপ্ত করেছে। ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে এগুলো দেখে তারা উৎসাহিত হয়েছে। এগুলো চেয়ে খারাপ দিক তথা এগুলো বেশি করে তুলে ধরা প্রয়োজন।

এসব বিষয়ে সরকারের নজরদারি অব্যাহত আছে জানিয়ে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের কনটেন্ট বিষয়ে আমরা একটি কমিটি গঠন করেছি। সেই কমিটি খুব সহসা রিপোর্ট দেবে। এই প্লাটফর্ম কিন্তু বেশিরভাগই বিদেশি। তারা আমাদের দেশে ব্যবসা সফল হওয়ার জন্য এমন এমন কনটেন্ট আপলোড করে যেগুলো আমাদের কিশোর তরুণদেরকে ধাবিত করছে।

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬