নুর-মামুনদের গ্রেপ্তার না করলে দেশ অচলের ঘোষণা ছাত্রলীগের

০৯ অক্টোবর ২০২০, ০৯:৫৪ PM
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস © ফাইল ফটো

ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর করা মামলায় বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস। তিনি বলেছেন, ‘‘এ মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার না করলে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশ অচল করে দেবে’’।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। দেশের ধর্ষণ নিপীড়নে জড়িত সকল আসামি ও পৃষ্ঠপোষকদের গ্রেফতার এবং ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বংলাদেশ ছাত্রলীগ এর আয়োজন করে।

পড়ুন: নুর গংদের মাধ্যমে সারাদেশে ধর্ষণ ছড়িয়ে পড়ছে: জয়

সনজিত চন্দ্র দাস বলেন, ধর্ষণ মামলার আসামী নুর-মামুনদের অতি দ্রুত গ্রেপ্তার না করলে সারা বাংলাদেশ অচল করে দেয়া হবে। ছাত্রলীগ চাইলে সারা বাংলাদেশ সচল করতে পারে; আবার চাইলে অচলও করে দিতে পারে।

শাহবাগে চলমান বাম সংগঠনের আন্দোলনকারীদের উদ্যোশ্যে করে সনজিত বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে শাহবাগে আপনারা (বাম সংগঠনের নেতাকর্মী) যে ধৃষ্টতা দেখিয়েছেন তার মাধ্যমে সীমালঙ্গন করেছেন।

পড়ুন: আমরণ অনশনে ধর্ষণের শিকার ঢাবির সেই ছাত্রী

তিনি বলেন, এরপর যদি আরেকবার এ ধরনের ধৃষ্টতা দেখানোর সাহস করেন তাহলে শাহবাগে আপনাদের (আন্দোলনকারীদের) পিষে দেয়া হবে। কোনো প্রশাসন, মিডিয়া, ছাত্র সংগঠনকে আমরা ভয় পাইনা।

সনজিত বলেন, সারা বাংলাদেশের যেখানেই ধর্ষণের ঘটনা ঘটেছে, সবার আগেই ছাত্রলীগ রাজু ভাস্কর্যে প্রতিবাদ করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো বাংলাদেশের মেধাবী তরুণ সত্য ইতিহাস বাদ দিয়ে এখন ফেসবুকের ইতিহাস গ্রহণ করেছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, মহানগর উত্তরের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় বক্তব্য রাখেন।

স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence